প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ণ
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিচার চলাকালীন নির্বাচনে অংশ নিতে পারবে না। শনিবার (২৩ আগস্ট) রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

Manual3 Ad Code

সিইসি বলেন, আলীগের বিচার চলছে। তাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।

Manual2 Ad Code

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে যেন নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে। কোনো কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

নাসির উদ্দিন বলেন, নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে এ ধরনের কাজে ছিলেন তাদের পদায়নের কোনো চিন্তা নেই। যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান।

আনুপাতিক পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে নাসির উদ্দিন বলেন, সংবিধানে এ ধরনের নির্বাচন ব্যবস্থা নেই। এর বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক চলছে, তবে আমি এর মধ্যে ঢুকতে চাই না।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code