প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

editor
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ণ
কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) একই উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। অটোরিকশায় ওঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে উপজেলার বাদুরা গ্রামে নির্জন বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইকচালকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার। এদিকে বুধবার দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

Manual6 Ad Code

ওই শিক্ষার্থী আরও জানান, তার বাবা-মা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকতো। সম্প্রতি তিনি ঢাকা থেকে শংকরপাশায় এসেছে।

Manual4 Ad Code

এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মেয়েটির মেডিকেল সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code