প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য: সিনিয়র সচিব

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য: সিনিয়র সচিব

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি বিধান করাই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব।

Manual4 Ad Code

রোববার (৩১ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক’ বিষয়ক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়টির প্রতিটি শাখায় কর্মরতদের অংশগ্রহণে এ কর্মশালা আয়োজন করা হয়।

Manual5 Ad Code

এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য অনলাইন ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা চালু করেছে।

তিনি বলেন, সবাই একটা টিম। এই টিম একটা সিস্টেমের মধ্যে কাজ করতে হয়। সবাই মিলে কাজ করলে ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্ব, তা সুচারুভাবে পালন করা সম্ভব।

Manual1 Ad Code

সিনিয়র সচিব আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ ও জনবান্ধব করতে হবে। এই দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ, যা আত্মসচেতনতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সামাজিক সক্ষমতা বাড়িয়ে তোলে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code