প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ণ
ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্তের করায় এবং তা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Manual2 Ad Code

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জালিয়ে সড়ক অবরোধ করা হয়।

Manual4 Ad Code

এছাড়াও আলগি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চারপাশে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তিন দিনের আল্টিমেটাম শেষে মঙ্গলবার আবার তারা মহাসড়ক অবরোধ করে তারা।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code