প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ণ
বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দরগাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)। তাছাড়া দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক আহত হয়েছেন। আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে দরগাহাটে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার নিহত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, অটোরিকশায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সর্ম্পকে মা-মেয়ে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code