ঢাকার ধামরাইয়ে কৃষি জমিতে একটি গাভির দুধ পান করল দুধরাজ সাপ। সোমবার দুপুরে রোয়াইল ইউনিয়নের দোদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কিছুটা দূরে দাঁড়িয়ে অনেকেই দেখল এ বিরল ঘটনা।
Manual3 Ad Code
জানা গেছে, ওই এলাকার গৌরাঙ্গ দাসের গাভিটি কৃষি জমিতে ছেড়ে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে গাভিটি ঘাস খেয়ে ওই মাঠে ঘুমিয়ে পড়ে। এ সময় জঙ্গলের ভেতর থেকে একটি সাপ বের হয়ে ওই গাভিটির দুধ পান করতে থাকে। বিষয়টি পথচারী ও এলাকাবাসীর নজরে এলে তারা কৌতূহলের দৃষ্টিতে বিষয়টি অবলোকন করতে থাকেন দীর্ঘ সময় ধরে।
Manual6 Ad Code
দুধরাজ সাপের গাভির দুধপানের দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন উৎসুক জনতা। এরপর বিষয়টি গাভির মালিক গৌরাঙ্গ চন্দ্র দাসকে অবহিত করা হয়। তিনি সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের সিংগাইর এলাকার কবিরাজ জয়ন্ত শীলের দ্বারস্থ হন। তিনি গাভির গলায় পরিয়ে দেওয়ার জন্য চামড়া ও লাল নীল সুতা পরে দেন। সেইসঙ্গে গোশালার ভেতরে মন্ত্র পড়া পানি ছিটিয়ে দেন ওই কবিরাজ জিতু শীল।
Manual6 Ad Code
এ ব্যাপারে কবিরাজ জিতু সিং বলেন, এরূপ বহু গাভির সাপে দুধপান করা আমি বন্ধ করে দিয়েছি। আশা করি এই গাভির দুধ আর পান করবে না কোনো সাপ। সাপের দুধ পান বন্ধ করার জন্য যা যা করা দরকার তা আমি সবকিছুই করে দিয়েছি। এখন আর এ ব্যাপারে কোনো চিন্তাভাবনা নেই।
গাভির মালিক গৌরাঙ্গ শীল বলেন, আমি সরল বিশ্বাসে ঘাস খাওয়ানোর জন্য গাভিটি কৃষি মাঠে বেঁধে রেখে আসি। এদিকে দুধরাজ সাপ আমার গাভিটির দুধপান করেছে বিষয়টি খুবই দুশ্চিন্তার। তাই আমি দ্রুত ওই কবিরাজ জিতু শিলের কাছে যাই।