প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ণ
প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এই নির্দেশ দেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান তারা। তারেক রহমান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনযোগ দিয়ে শোনেন অন্যান্য নেতাকর্মীরা।

Manual7 Ad Code

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসীম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরীসহ স্টেট বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই সে বসে থাকবে না।’

Manual3 Ad Code

তারেক রহমান আরও বলেন, ‘প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’

Manual1 Ad Code

এসময় নেতাকর্মীরা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code