প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ণ
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাহী আদেশে আগামী ১ অক্টোবর ছুটি থাকবে। বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) একদিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে টানা ১২ দিন ছুটি পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে এই ছুটি শুরু হয়, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় এ দিনটিতেও ঐচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

Manual8 Ad Code

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় মোট ১২ দিন বন্ধ থাকবে।

এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি নিজ নিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।

Manual7 Ad Code

চলতি বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি ৪ দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি রয়েছে, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর)।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code