প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক-বিনিয়োগ নিয়ে আলোচনা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক-বিনিয়োগ নিয়ে আলোচনা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বসুন্ধরায় তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত মার্সেলো বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরো বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual1 Ad Code

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত মার্সেলো জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

Manual1 Ad Code

এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code