খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়া’র গুলশানের বাসভবন ফিরোজাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
Manual1 Ad Code
সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবি জানানো হয়।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদ জিয়ার সরকারের সময় বাংলাদেশের ফিলিস্তিনের এম্বাসির জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।
Manual4 Ad Code
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।