প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ণ
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

ফখরুল বলেন, ‘আমাদের বার্তা একটাই— গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেইভাবেই প্রস্তুতি নেব। আজকে গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে।’

গত ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যান। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরলেও ফখরুল দলীয় একটি অনুষ্ঠান শেষে একদিন পর দেশে ফেরেন।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

Manual5 Ad Code

জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলাপ হয়েছে কি না— এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে… এটাই তো স্বাভাবিক।’

সফরকে সফল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলাম। আমাদের দায়িত্ব যতটুকু ছিল, তা আমরা পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে। এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য কয়েকটি প্রধান রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন— সেদিক থেকেও সফর অবশ্যই সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে।’

তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে, আমরা মনে করি— এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত ভালো হয়েছে।’

Manual3 Ad Code

নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার ঘটনা নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা এগুলোকে খুব বড় করে দেখি না। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার— এই ধরনের ঘটনা তৈরি করা।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code