প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, কাকে পাত্রী হিসেবে চেয়েছিলেন সালমানের মা?

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ
ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, কাকে পাত্রী হিসেবে চেয়েছিলেন সালমানের মা?

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান। কিন্তু শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল এই সুপারস্টারের। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেত্রী সোমি আলির সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু তার মধ্যেই সালমানের জীবনে আগমন ঘটে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের। বলিউড পাড়ায় সেই সম্পর্কের কথা কারও অজানা নয়। তবে তিক্ততা দিয়েই শেষ হয় সেই সম্পর্কও।

Manual7 Ad Code

এছাড়া ক্যাটরিনা কাইফের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ভাইজান। সেটাও হয়নি স্থায়ী। যদিও দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রয়েছে এখনও। একটা সময় সালমানের জন্য পাত্রী পছন্দ করেছিলেন স্বয়ং তার মা।

Manual2 Ad Code

তবে সেটা ঐশ্বরিয়া বা ক্যাটরিনা নয়। ছোট পর্দার এক অভিনেত্রীকে নাকি পুত্রবধূ হিসাবে পেতে চেয়েছিলেন সালমানের মা।

২০১৩ সালে ‘বিগ বস্ ৭’-এ নিজের ধারাবাহিক ‘রংরসিয়া’র প্রচারে এসেছিলেন শানায়া ইরানি ও আশিস শর্মা। সেই সময়েই সালমান জানিয়েছিলেন, তার মা শানায়াকে পর্দায় দেখতে কতটা পছন্দ করেন। সালমানের মা নাকি শানায়ার ধারাবাহিকে ডুবে থাকতেন। তাদের খুনসুটির রসায়ন ধরা পড়েছিল ক্যামেরায়ও। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেছিলেন, সালমানের মা হয়ত শানায়াকেই ছেলের বৌ হিসেবে চেয়েছিলেন। ‘বিগ বস্ ১৮’ শুরু হতেই সেই পুরনো ঘটনা আবার নেটপাড়ার চর্চায়।

সালমানের অনুরাগী অসংখ্য। বহু নারী অনুরাগী তাকে বিয়েও করতে চান। বছরখানেক আগে বিদেশ থেকে এক অনুরাগী ছুটে এসেছিলেন। তিনি জানিয়েছিলেন, সালমানকে প্রথম দেখেই তিনি প্রেমে পড়েছিলেন। তাই আজ তিনি ভাইজানকে বিয়ে করতে চান।

Manual6 Ad Code

এই শুনে সালমান জানিয়েছিলেন, তার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। ২০ বছর আগে দেখা হলে কিছু হতে পারত।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code