প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাকসু নির্বাচন ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

editor
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ণ
রাকসু নির্বাচন ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরুর পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে আসছেন।

Manual4 Ad Code

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

Manual4 Ad Code

রাকসুতে মোট পদ ২৩টি, প্রার্থী ২৪৭ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী এবং ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ১৭ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code