প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাহজালালে আগুন নিয়ন্ত্রণে, আহত ২৫ আনসার সদস্য শঙ্কামুক্ত: আনসার কমান্ডার

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ণ
শাহজালালে আগুন নিয়ন্ত্রণে, আহত ২৫ আনসার সদস্য শঙ্কামুক্ত: আনসার কমান্ডার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর আহত ২৫ জন আনসার সদস্য সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা উত্তর জোন কমান্ডার (উপ-পরিচালক) গোলাম মাওলা তুহিন।

Manual4 Ad Code

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের সামনে উপস্থিত হয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আহতদের মধ্যে ১০ জনকে সিএমএইচ হাসপাতালে এবং ৮ জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে পাঠানো হয়েছে। তিনি নিজে হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন এবং নিশ্চিত করেছেন যে, কারও অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক নয়।

Manual3 Ad Code

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট এই কাজে অংশ নেয়।

Manual7 Ad Code

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা উত্তর জোন কমান্ডার গোলাম মওলা তুহিন জানান, ফায়ার সার্ভিস আসার পরও তাদের ৬০০ আনসার সদস্য আগুন নেভানোর কাজে সক্রিয় ছিলেন। ৭ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code