প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে সফর, ১৪৪৮ হিজরি

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ণ
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।জুলাই সনদ স্বাক্ষরের দিন গত শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এ প্রতিক্রিয়া জানালেন জামায়াতে ইসলামীর আমির।

তিনি শনিবার (১৮ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে বলেন, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে— জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলব না।”

Manual5 Ad Code

“কেউ এমন আচরণ করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না। সকল ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।”

গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তিন দাবি নিয়ে বিক্ষোভের একপর্যায়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন তারা। পরে পুলিশ তাদের জোর করে তুলে দেয়। এরপর ওই মঞ্চেই জুলাই সনদে স্বাক্ষর করেন বিএনপি জামায়াতসহ ২৪ দলের নেতারা।

Manual3 Ad Code

সেই প্রসঙ্গ ধরে আজ সকালে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “যেসব বিশৃঙ্খলতা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।”

Manual4 Ad Code

এরপর এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই যোদ্ধাদের নিয়ে করা বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি সালাহউদ্দিন আহমদকে জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

নাহিদ বলেন, “ভুলবশত হয়ত তার কাছে তথ্য না থাকায় তিনি এ রকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। সেহেতু হয়ত তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।”

পরে নাহিদের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেন, তার বক্তব্যকে অপব্যাখ্যা করে ‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী লীগের ‘দোসর’ বলার দায় তার ওপর চাপানো হচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code