প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জুলাই অভ্যুত্থানে ৮৩৭ হত্যা মামলা, অধিকাংশ যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
জুলাই অভ্যুত্থানে ৮৩৭ হত্যা মামলা, অধিকাংশ যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা ৮৩৭টি মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ৪৫টি ছাড়া) অধিকাংশই যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু-গতিশীল করতে বিশেষ কমিটি কাজ করবে। সোমবার (২০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সরকারের নির্দেশে জুলাই অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ১৯টি হত্যা মামলার অভিযোগপত্র ইতিমধ্যে দাখিল করেছে পুলিশ, যেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০০-এর ১০ ধারা অনুযায়ী বিচার হবে। পাশাপাশি হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলাগুলোর প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।

Manual1 Ad Code

এ কমিটির কাজ হবে তিনটি। এগুলো হলো জুলাই গণ-অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)। এ রকম মামলার মধ্যে যেসব মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে, সেসব মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করা (যদি থাকে), এই সমস্যা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠানো। আর কমিটি তার কার্যক্রম বিষয়ে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code