প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জাতীয় নির্বাচন : সিলেটসহ সারাদেশের প্রায় ৪৩ হাজার কেন্দ্র চূড়ান্ত

editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
জাতীয় নির্বাচন : সিলেটসহ সারাদেশের প্রায় ৪৩ হাজার কেন্দ্র চূড়ান্ত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য সিলেটসহ সারাদেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual6 Ad Code

সোমবার নির্বাচন ভবনে তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। আর মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

Manual8 Ad Code

নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।

এনসিপির প্রতীক ইস্যুতে আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। ‎গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code