প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

editor
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে আসিফুল হক নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে একদল তরুণ। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরের হাজারী গলি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়। বুধবার তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক আসিফুল হক চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

Manual5 Ad Code

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফুল হককে হাজারী গলি এলাকায় দেখতে পেয়ে তাকে ঘিরে মারধর করতে থাকেন একদল তরুণ। মারধরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে মারধরের সময় ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ এ ধরনের স্লোগান দেন ওই তরুণেরা। এরই মধ্যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual7 Ad Code

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছাত্রলীগ নেতা আসিফুলকে থানায় নিয়ে আসা হয়। বুধবার তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো হবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code