প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

editor
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Manual4 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের জনসভা শেষে এক প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।

Manual2 Ad Code

 

বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের মধ্যবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে একজন রেমিটেন্স যোদ্ধার প্রতি এমন ন্যাক্কারজনক আচরনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

Manual7 Ad Code

পরে এলাকাবাসীর পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। এতে দ্রæত জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।

Manual2 Ad Code

তিলপাড়া ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাহাব উদ্দিন (৫০) কে অন্যায়ভাবে অপবাদ দিয়ে হেনস্তা করেন গণঅধিকার পরিষদের সভায় আগত কিছু বহিরাগত লোক। এ ঘটনায় সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।

Manual1 Ad Code

 

এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সুজন সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ব্যবসায়ী আতিকুর রহমান, বিএনপি নেতা কামাল হোসেন,  সদরপুর গ্রামের মাতাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি সদস্য এনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, যুবদল নেতা আব্দুস শুকুর, পরিবহণ শ্রমিক নেতা এমরান হোসেন, আবু বক্কর, সুমন আহমদ, বিলাল আহমদ, তুহিন আহমদ প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভাস্থল থেকে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন মধ্যপ্রাচ্য প্রবাসী সাহাব উদ্দিন। এ সময় তিনি সন্দেহভাজন একজনকে ধমক দিলে তারা ওই প্রবাসীর উপর চড়াও হয়। তখন আত্মরক্ষার্থে দৌড় দেন সাহাব উদ্দিন। একপর্যায়ে তার পিছু ধাওয়া করে মব সৃষ্টি করে মোবাইল চোররা। এরপর পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ওই প্রবাসীকে নির্দোষ ঘোষণা করে তাকে ছেড়ে দেয়। ঘটনাস্থল থেকেই প্রবাসীর মানিব্যাগ ও বাসার চাবি হারিয়ে গেছে। মবসৃষ্টিকারী সবার বাড়ি জেলার অন্যান্য উপজেলায়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code