প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ণ
গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Manual6 Ad Code

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর-৬ আসনের বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেইট এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।

Manual6 Ad Code

জানা গেছে, গাজীপুরে এবার নতুন করে ৬ আসন যুক্তকরণের প্রস্তাবনা হয়। বিষয়টি নিয়ে হাই কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন এ আসনের নেতাকর্মীরা। তবে গত দুই দিন আগে হাইকোর্টের রায়ে ছয় আসন বাতিলের সিদ্ধান্ত আসে। শুনানির পরপরই ফের আসন রক্ষায় আপিল করে বিএনপি।

এ ঘটনায় বুধবার সকালে আসনটির বিএনপির নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন নেতাকর্মীরা।

Manual2 Ad Code

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code