প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ণ
শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ।

রায় ঘোষণাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘শুধু রাজধানীতেই ডিএমপির ১৫ হাজার সদস্য কাজ করছেন। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে।’ তিনি নগরবাসীকে ‘নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানান।

Manual7 Ad Code

এদিকে, মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সেদিনই রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code