প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে সফর, ১৪৪৮ হিজরি

জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় দেশের মানুষ: হামিদুর রহমান

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় দেশের মানুষ: হামিদুর রহমান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলকে ক্ষমতায় দেখতে দেশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাঃকারে এ মন্তব্য করেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জরিপই যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারতো, তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন থাকতো না।

Manual3 Ad Code

হামিদুর রহমান আযাদ জানান, অতীতের অনেক জরিপের ফলাফল নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি। জোট সরকারে থাকলেও তৎকালীন সরকারের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না তার দল।

Manual5 Ad Code

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে বিএনপি দুর্নীতি- সন্ত্রাসে জড়িয়ে পড়েছে, তাতে ক্ষমতায় গেলে তারা অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না। এসময় প্রতিহিংসার রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক প্রতিযোগিতার রাজনীতি করতে বিএনপি নেতাদের আহ্বান জানান হামিদুর রহমান আযাদ।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code