তাসনিম জারা, ডা. তাজনূভা জাবীনসহ ১৪ নারীকে মনোনয়ন দিলো এনসিপি
তাসনিম জারা, ডা. তাজনূভা জাবীনসহ ১৪ নারীকে মনোনয়ন দিলো এনসিপি
editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রাথমিকভাবে ১২৫ জনের নাম ঘোষণা করেন। এর মধ্যে তাসনিম জারাসহ ১৪ জন নারী দলটি থেকে মনোনয়ন পেয়েছেন।
এনসিপি থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া অন্যান্য নেতাদের মধ্যে ঢাকা–১ আসনে রাসেল আহমেদ, ঢাকা ১৮–নাসীরুদ্দিন পাটওয়ারী, ঢাকা–৪ জাহিদুল ইসলাম, ঢাকা–১১ নাহিদ ইসলাম, নরসিংদী–২ থেকে সারোয়ার তুষার এবং কুমিল্লা– ৪ আসনে হাসনাত আবদুল্লাহ।