প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

হত্যাচেষ্টার মামলায় আনিসুল-দীপু মনি-সালমান এফ রহমান গ্রেপ্তার

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ণ
হত্যাচেষ্টার মামলায় আনিসুল-দীপু মনি-সালমান এফ রহমান গ্রেপ্তার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই আন্দোলনের সময় বাড্ডায় এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (৭ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. গোলাম কিবরিয়া খান গত ২৪ ডিসেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করে দেন।

Manual4 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, তিন আসামিকে শুনানির জন্য সকালে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘২০২৪ সালেন ২০ জুলাই মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় দুর্জয় আহম্মেদের ওপর গুলি চালানো হয়। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় পেছনেও গুরুতর আঘাত লাগে ওই যুবকের। পরে কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।’

এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে মামলা করেন দুর্জয়; আসামিদের মধ্যে আনিসুল হক, দীপু মনি এবং সালমান এফ রহমানও আছেন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code