প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ পেশাদার চোরাকারবারি গ্রেফতার

editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০২:১১ অপরাহ্ণ
বিয়ানীবাজারে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ পেশাদার চোরাকারবারি গ্রেফতার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেটসহ এক পেশাদার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।

Manual7 Ad Code

সিলেট জেলার পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ওমর ফারুক-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ছবেদ আলী-এর সহযোগিতায় এএসআই মোঃ মুজাম্মেল হক-এর নেতৃত্বে পুলিশ টিম চারখাইয়ের কচকটখা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার।

Manual5 Ad Code

তল্লাশিকালে পুলিশ ২৭,৬০০ শলাকা Mond Green Apple এবং Mond Strawberry ফ্লেভারের বিদেশি সিগারেট উদ্ধার করে। অভিযানে গ্রেফতার করা হয় মো. আব্দুস শুকুর (২৫)-কে। সে কানাইঘাট থানার সোনারতলপুঞ্জী গ্রামের আনিছুল হকের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ জানায়: গ্রেফতারকৃত আব্দুস শুকুর একজন পেশাদার চোরাকারবারি। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে বিদেশি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিয়ানীবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের পাশাপাশি চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code