বিয়ানীবাজার নির্বাচনী এজেন্টদের যে নির্দেশনা দিল বিএনপি
বিয়ানীবাজার নির্বাচনী এজেন্টদের যে নির্দেশনা দিল বিএনপি
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual7 Ad Code
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী এলাকার পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিএনপি। শনিবার দুপুরে পৌরশহরের একটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা।
Manual8 Ad Code
সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার নির্বাচনী সমন্বয়ক আব্দুল মন্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, মিছবাহ উদ্দিন , আব্দুল হালিম রানাপ্রমুখ।
Manual3 Ad Code
এ সময় পোলিং এজেন্টদের জন্য জরুরি নির্দেশনা দেন নেতৃবৃন্দ।
১. ভোট শুরুর আগে
• কেন্দ্রে উপস্থিত ব্যালট পেপারের মোট সংখ্যা জেনে নিন।
• ব্যালট বাক্স খালি আছে কি না, সিল ঠিকভাবে লাগানো হয়েছে কি না তা নিশ্চিত করুন।
• দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের সঙ্গে প্রাথমিক হিসাব মিলিয়ে নিন।
২. ভোট চলাকালীন
• ভোটার পরিচয় যাচাই ঠিকভাবে হচ্ছে কি না নজরে রাখুন।
• মুখমণ্ডল ঢেকে কেউ ভোট দিতে এলে নিয়ম অনুযায়ী পরিচয় স্পষ্ট করার দাবি জানান।
• সন্দেহজনক কোনো তৎপরতা হলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে জানান।
• শান্ত থাকুন, উত্তেজনা বা বিতর্কে জড়াবেন না।
৩. ব্যালট ও সিল সংক্রান্ত সতর্কতা
• ব্যালট পেপার যেন বাইরে না যায় বা বাইরে থেকে না আসে, সে বিষয়ে কড়া নজর রাখুন।
• কোনো নকল সিল বা অননুমোদিত কাগজ ব্যবহার হচ্ছে কি না খেয়াল করুন।
৪. ভোট শেষ হওয়ার পর
• অবশিষ্ট ব্যালট পেপারের সংখ্যা নিজে গুনে দেখুন।
• ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব লিখিতভাবে মিলিয়ে নিন।
• ব্যালট হিসাবের কাগজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর অবশ্যই নিন।
Manual7 Ad Code
৫. ভোট গণনা
• গণনার সময় উপস্থিত থাকুন।
• গণনার ফলাফল ব্যালট হিসাবের সঙ্গে মিলিয়ে দেখুন।
• কোনো অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে লিখিত আপত্তি জানান।
৬. আচরণ ও শৃঙ্খলা
• কোনো ধরনের বি’শৃঙ্খ’লা সৃষ্টি করবেন না।
• আইন ও নিয়মের ভেতর থেকেই সব আপত্তি ও দাবি তুলুন।
• আপনার দায়িত্ব হলো ভোট ও ফলাফল রক্ষা করা, সংঘা’তে জড়ানো নয়।