প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দেড় মাসের ছুটি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ণ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দেড় মাসের ছুটি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের সব মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষ মিলিয়ে টানা দেড় মাসের দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই ছুটি কার্যকর হবে এবং চলবে ২৬ মার্চ পর্যন্ত। এর আগে ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ১১ ফেব্রুয়ারি থেকেই মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ছুটির আমেজ পাবে। সব মিলিয়ে আগামী ২৯ মার্চ মাদ্রাসার নিয়মিত শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সরকার অনুমোদিত এই শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবারের পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ ৩০ দিন ছুটি বরাদ্দ করা হয়েছে। তবে নির্বাচনের ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে এই দীর্ঘ ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা দেড় মাসের একটি বিরতি পাচ্ছে।

Manual3 Ad Code

এ ছাড়াও ২০২৬ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিনের ছুটি নির্ধারিত রয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য, যা আগামী ২৪ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। উল্লেখ্য যে, ২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসাগুলোতে মোট ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ দিন কম।

সাধারণ স্কুল ও কলেজের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসে টানা ছুটির ঘোষণা রয়েছে। ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পর ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে স্কুল-কলেজ বন্ধ থাকবে।

Manual2 Ad Code

অর্থাৎ সব ধরনের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকছে। তবে মাদ্রাসার ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি থেকে রমজানের দীর্ঘ ছুটি শুরু হয়ে যাওয়ায় তারা স্কুল-কলেজের তুলনায় অনেক বেশি দিন ছুটির সুযোগ পাচ্ছে। ২০ জানুয়ারি প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনটি দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসাসহ সকল বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য প্রযোজ্য হবে।

Manual5 Ad Code

নির্বাচনকালীন ছুটির বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি থেকেই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শিল্প খাতের শ্রমিকরা শুক্র ও শনিবারসহ টানা তিন দিন এবং সাধারণ চাকুরিজীবীরা টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন।

Manual5 Ad Code

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতেই এই বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা এই দীর্ঘ ছুটির সময় পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের সুযোগ পাবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code