২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই
২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ভোটারদের ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
Manual4 Ad Code
জামালপুর প্রতিনিধি:
Manual5 Ad Code
জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২৪৫ ভোট পেয়েছেন হোসনে আরা বেগম। জামানত হারালেও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।
Manual8 Ad Code
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের কথাকলি মার্কেট এলাকায় ইজিবাইকে চড়ে নিজেই মাইকিং করেন এ নারী প্রার্থী। হাতে মাউথপিস নিয়ে ভোটারদের ধন্যবাদ জানানোর দৃশ্য স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
Manual6 Ad Code
অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হোসনে আরা বেগম ‘হরিণ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।
বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম পাওয়ায় নিয়ম অনুযায়ী হোসনে আরা বেগমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে প্রাপ্ত ভোটকে তিনি সাধারণ মানুষের ভালোবাসা হিসেবেই দেখছেন।
Manual8 Ad Code
তিনি বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের ভালোবাসাই আসল অর্জন। যারা তাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ স্বতন্ত্র প্রার্থী।