স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সন্ধ্যায় আত্মহত্যা করেন দেবর মিল্টন মল্লিক। এরপর ভোরে আত্মহত্যা করেছেন তার চাচাতো ভাবি এলিনা আক্তার। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকালে এ ঘটনা ঘটে।
Manual7 Ad Code
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরেই মঙ্গলবার ইফতার শেষে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কজনিত মানসিক চাপে তিনি এ পথ বেছে নেন।
এদিকে মিল্টনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছার পর বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভাবি এলিনা আক্তার।
Manual6 Ad Code
স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করত। শুনলাম মঙ্গলবার ইফতার শেষে সে আত্মহত্যা করেছে। বুধবার ওর মরদেহ গ্রামের বাড়িতে আসার কথা। হঠাৎ করে সকালে জানতে পারি তার চাচাতো ভাবি আত্মহত্যা করেছেন। অনেকেই ধারণা করতেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
Manual3 Ad Code
তাদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাতুব্বর বলেন, তারা প্রেমের সম্পর্কে জড়িত ছিল বলে আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম। সেই ঘটনার সূত্র ধরে দুজনেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি।
Manual8 Ad Code
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে খবর পাই এক নারী আত্মহত্যা করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।