প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ণ
প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফেনীর দাগনভূঞায় ভালোবাসার টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ছুটে এসে ঘর বেঁধেছেন ইশারা মাধবী জয়শখারা নামের এক তরুণী। গত ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আসেন এবং পরে মুসলিম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭) হিসেবে পরিচিত হন। স্থানীয় যুবক এজাজ আহমেদ শিহাবের সঙ্গে পারিবারিকভাবে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে কাজ করার সময় শিহাব ও ইশারার পরিচয় হয়। দীর্ঘ তিন বছরের প্রেম শেষে তারা বিয়ের সিদ্ধান্তে উপনীত হন এবং বাংলাদেশে এসে সামাজিক ও ধর্মীয় রীতি মেনে পরিণয়ে আবদ্ধ হন। দাগনভূঞা পৌর এলাকার কাজী মাওলানা আবদুল কাদের প্রচলিত আইন ও শরিয়াহ অনুযায়ী এই বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন।

Manual6 Ad Code

বিয়ের বিষয়ে এজাজ আহমেদ শিহাব বলেন, ‘একসঙ্গে কাজ করতে গিয়ে আমরা একে অপরকে বুঝতে পেরেছি। পরিবারকে রাজি করাতে কিছুটা সময় লাগলেও এখন সবাই খুশি।’ নতুন নামে পরিচিত হওয়া জান্নাত জানান, বাংলাদেশের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ এবং শিহাবের পরিবার তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করেছে।

Manual5 Ad Code

রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা ও শিহাবের পরিবার এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভিন্ন সংস্কৃতি ও ভাষার এই দুই মানুষের মিলনকে স্থানীয়রা ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। পারস্পরিক সম্মান ও ভালোবাসার মাধ্যমে এই দম্পতি সুখী হবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code