বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে ঢোকেন। গিয়ে দেখেন কোনও কর্মকর্তা অফিসে আসেননি।
প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান তিনি।
Manual4 Ad Code
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনও অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।’