প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ণ
মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Manual1 Ad Code

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৫-৬ জনকে ছাদে আছেন। তাদের ফায়ার সার্ভিসের টিটিএলের মাধ্যমে উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।

Manual1 Ad Code

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code