প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাদকের টাকা জোগাড় করতে আইফোন ও টাকা ছিনিয়ে নিয়ে বন্ধুকে খুন

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ণ
মাদকের টাকা জোগাড় করতে আইফোন ও টাকা ছিনিয়ে নিয়ে বন্ধুকে খুন

Manual7 Ad Code

গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করেছে ৪ বন্ধু। এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যার দুইদিন পর সোমবার (০৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual8 Ad Code

নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে ও মুকসুদপুর কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার (৭ মার্চ) থেকে কলেজ ছাত্র সিয়াম নিখোঁজ হয়। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে পঁচা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

Manual4 Ad Code

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, সিয়ামের কাছে একটি আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগাড় করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার ৪ বন্ধু। তারা হলেন, বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী এবং ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার মিয়াসহ চার বন্ধু।

Manual4 Ad Code

পরিকল্পনা অনুযায়ী শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখে ৪ বন্ধু। এ ঘটনায় ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২ জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীরা বলেন, সিয়ামের মা মারা যাওয়া ও বাবা ইতালি প্রবাসী হওয়ায় সে ঝুটিগ্রামের নানাবাড়ি থাকতো। মাদকের ভয়াবহতা মানুষকে কতটা অমানবিক করতে পারে, সিয়ামের এই হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত প্রমাণ।

Manual7 Ad Code

তুচ্ছ একটি ফোন ও নেশার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুনের এই ঘটনায় পুরো মুকসুদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code