প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হাদি হত্যা সংশ্লিষ্ট আরেকজনের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে কলকাতা উপ-হাইকমিশন

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ণ
হাদি হত্যা সংশ্লিষ্ট আরেকজনের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে কলকাতা উপ-হাইকমিশন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে ফিলিপ সাংমা (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃত ফিলিপের জন্য ইতোমধ্যে ভারতের কাছে ‘কনস্যুলার অ্যাকসেস’ চাওয়া হয়েছে।

Manual1 Ad Code

ভারতের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানায়, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত থেকে শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে ফিলিপকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে এসটিএফ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual3 Ad Code

কলকাতা পুলিশের পক্ষ থেকে উপ-হাইকমিশনকে জানানো হয়েছে যে, ফিলিপ সাংমা বাংলাদেশের নাগরিক এবং তাকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত ফিলিপের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারত সরকারের কাছে দ্রুত কনস্যুলার অ্যাকসেস প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

Manual8 Ad Code

এর আগে হাদি হত্যা মামলার আরও দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) ভারতে গ্রেপ্তার করা হয়। উপ-হাইকমিশন তাদের ক্ষেত্রেও কনস্যুলার অ্যাকসেসের আবেদন করেছে, তবে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

Manual8 Ad Code

এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনি প্রক্রিয়ায় আনতে এবং হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দারা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code