প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, সঙ্গে স্ত্রী-ছেলে

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ণ
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, সঙ্গে স্ত্রী-ছেলে

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

জানা গেছে, প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

Manual7 Ad Code

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল সিঙ্গাপুর গেছেন।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে গত শুক্রবার (১৩ মার্চ) প্রায় পৌনে চার ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে ওই রাতেই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হলো।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code