ভিসা, পারমিট বা কনস্যুলার সেবা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য যৌথভাবে সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ। ঢাকাস্থ জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়। আবেদনকারীদের দাপ্তরিক নিয়ম অনুসরণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয় এতে।
বিবৃতিতে বলা হয়, ‘ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আমরা সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’ এতে আরও বলা হয়,
১. জালিয়াতি থেকে দূরে থাকুন
Manual5 Ad Code
কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার করবেন না। অনির্ভরযোগ্য বা লাইসেন্সবিহীন দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন করবেন না। কোনো অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা সংস্থাকে অর্থ প্রদান করবেন না। এসব কর্মকাণ্ডের ফলে আপনার আবেদন বিলম্বিত হতে পারে। আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধা বা গুরুতর আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।
২. মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলুন
কোনো দূতাবাস বা মিশনের সঙ্গেই কোনো এজেন্টের সংশ্লিষ্টতা নেই। ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবিদার কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করার জন্য আবেদনকারীদের কঠোর পরামর্শ দেয়া হচ্ছে।
৩. নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন
সর্বদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া যাচাইকৃত তথ্য এবং দাপ্তরিক মাধ্যম বা চ্যানেলের ওপর নির্ভর করুন।
Manual8 Ad Code
‘আমাদের অভিন্ন লক্ষ্য হলো সবার জন্য একটি নিরাপদ, স্বচ্ছ এবং সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা।’