প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকা থেকে বাসে চড়ে গাজীপুর গেলেন মন্ত্রী

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
ঢাকা থেকে বাসে চড়ে গাজীপুর গেলেন মন্ত্রী

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

Manual2 Ad Code

ঈদুল আজহা সামনে রেখে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুষ্ঠুভাবে পরিশোধ নিশ্চিত করতে গাজীপুরে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যোগ দিতে গিয়ে এক ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২২ এপ্রিল) গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় অংশ নিতে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা আলাদা আলাদা গাড়ি ব্যবহার না করে একটি বাসে চড়ে রাজধানীর ইস্কাটন থেকে গাজীপুরে যান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণত এ ধরনের সফরে অন্তত ২০টি গাড়ি ব্যবহৃত হলেও এবার তা এড়িয়ে ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়।

Manual4 Ad Code

 

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের দপ্তরে বসেই মন্ত্রী নিজ উদ্যোগে বাসে যাতায়াতের সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

 

মন্ত্রীকে সঙ্গ দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আবদুছ সামাদ আল আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এমন উদ্যোগের ফলে সরকারি গাড়ির বহরের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে, যা জ্বালানি খরচ হ্রাসের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে সহায়ক হয়েছে। একই সঙ্গে যাত্রাপথে কর্মকর্তাদের মধ্যে দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা হয়, যা পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রেখেছে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মন্ত্রীর এই পদক্ষেপকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সরকারি ব্যয় সাশ্রয়ে এমন উদ্যোগ অন্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code