প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিক্ষার্থীদের গলায় জুতার মালা পরানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের গলায় জুতার মালা পরানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে আমি আম চোর লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয়ে ঘোরানোর ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (৬ মে) বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপ-পরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

Manual1 Ad Code

জানা যায়, গত ২৮ এপ্রিল বিদ্যালয় ক্যাম্পাসের একটি আমগাছ থেকে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী কয়েকটি আম পেড়ে খায়। পরদিন প্রধান শিক্ষিকা তাদের গলায় জুতার মালা পরিয়ে দেন এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও বারান্দায় ঘোরান।

Manual4 Ad Code

ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ৩ মে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেন। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাটি তদন্তের নির্দেশ দেন এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের চোর আখ্যা দিয়ে প্রকাশ্যে অপমান করায় প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন বলেন, এটি প্রাথমিক ব্যবস্থা। পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code