প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর, ভিডিও ভাইরাল

editor
প্রকাশিত মে ১২, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর, ভিডিও ভাইরাল

Manual7 Ad Code

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় দিনে-দুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ (২২) নামের এক চোর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

Manual5 Ad Code

সোমবার রাতে জানালার গ্রিলে আটকে থাকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এর আগে গত রোববার (১০ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার (আদালতের পূর্বপাশে) একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Manual5 Ad Code

আটক মো. মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করছিল। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে জিহাদ।

Manual4 Ad Code

পুলিশ জানায়, রোববার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় একটি ভবনের নীচতলায় বারান্দার গ্রিল কেটে ওই বাসায় চুরি করতে প্রবেশ করতে জিহাদ। পরে বের হওয়ার সময় তার শরীর গ্রিলে আটকে পড়ে। এ ঘটনায় এলাকায় হৈচৈ সৃষ্টি হলে লোকজন ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা ওই চোরকে উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করি। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই চোরকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code