প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুই ভাইকে কুপিয়ে মধ্যরাতে বসতবাড়িতে মুখোশধারীদের লুটপাট

editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
দুই ভাইকে কুপিয়ে মধ্যরাতে বসতবাড়িতে মুখোশধারীদের লুটপাট

Manual8 Ad Code

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপ‌জেলায় এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। এ সময় বাড়ির মালিক ও তার ভাইকে কুপিয়ে আহত করে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৪ মে) রাত ২ টার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual1 Ad Code

মুখোশধারীদের মারধরে আহতরা হলেন- শাহ আলম ও জানে আলম। সম্পর্কে তারা দুজন আপন ভাই।

Manual2 Ad Code

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দল বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা এবং একই ভবনে থাকা তার ভাই জানে আলমের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা নিয়ে যায়।

এ সময় বাধা দিলে বাড়ির মালিক শাহ আলমকে কুপিয়ে আহত করা হয়। তার ভাই জানে আলমকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। পরে স্বজনেরা আহত শাহ আলমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual1 Ad Code

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (সি) সার্কেল মেহেদী ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code