প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে দেয় সহিদ মিয়া

editor
প্রকাশিত মে ২৪, ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ
শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে দেয় সহিদ মিয়া

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায় অভিযুক্ত।

Manual6 Ad Code

শনিবার (২৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছে। সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

Manual6 Ad Code

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Manual3 Ad Code

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code