প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সদর উপজেলায় ১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’

editor
প্রকাশিত জুন ৭, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
সদর উপজেলায় ১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

Manual5 Ad Code

রবিবার (৭ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশাদুল ওরফে আছাই (৩২) ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে চর মিলপাড়া এলাকার মিশনারি স্কুলের একটি কক্ষে ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত আশাদুল। এ সময় স্থানীয় এক নারী বিষয়টি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে অভিযুক্ত আছাইকে ধরে ফেলে। পরে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

Manual4 Ad Code

এদিকে ঘটনার পর পরই ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গণধোলাইয়ের শিকার অভিযুক্ত আছাইকেও একই হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার পর পরই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code