ডিজিটাল রিপোর্ট:
ঘোষণা দিয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপে পরের ম্যাচ জিতলে মাথা ন্যাড়া করবেন আর্জেন্টাইন সমর্থক। শনিবার (২০ জুন) সকালের ম্যাচে হাইতির সঙ্গে ব্রাজিল ৩-০ গোলে জয় পাওয়ার পর নিজের মাথা ন্যাড়া করতে বাধ্য হয়েছেন এই ফুটবল ভক্ত। ব্রাজিল সমর্থকদের চাপের মুখে মাথা ন্যাড়া করেন তিনি।
Manual8 Ad Code
পটুয়াখালী শহরের কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আর্জেন্টিনার এই ভক্তের নাম কাজী রাফি। হাইতিকে ব্রাজিল পরাজিত করার পর জনসম্মুখে নিজের মাথা ন্যাড়া করেছেন।
শুক্রবার (১৯ জুন) রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে, ব্রাজিল যদি তাদের পরবর্তী ম্যাচে জয়লাভ করে তবে তিনি মাথা ন্যাড়া করবেন। শনিবার যখন ব্রাজিল জয় নিশ্চিত করে, তখন স্থানীয় সমর্থকরা তার বাসভবনের সামনে এসে জড়ো হন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিষয়টি শহরের ঝাউবন এলাকায় নিয়ে যান।
Manual4 Ad Code
পরে ব্রাজিলের সমর্থকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে রাফির মাথা ন্যাড়া করা হয়।
এর আগে, বুধবার (১৭ জুন) সকালে আর্জেন্টিনার জয়ের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি মাথা ন্যাড়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন ভোলার এক ব্রাজিল সমর্থক।
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা হৃদয় নামের ওই ব্রাজিল ভক্ত ম্যাচ শুরুর আগে ফেসবুক লাইভে এসে ঘোষণা দেন, আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়ী হলে তিনি নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন।
Manual4 Ad Code
তার সেই ঘোষণার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিলেও ম্যাচ শেষে দেখা যায়, নিজের কথার বরখেলাপ করেননি তিনি।