প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গভীর রাতে বিধবার ঘরে ইমাম, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ
গভীর রাতে বিধবার ঘরে ইমাম, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

Manual8 Ad Code

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে এক বিধবার ঘরে অবস্থানকালে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন একটি মসজিদের ইমাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ১০ লাখ টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করেন তিনি।

Manual5 Ad Code

 

রোববার (২৮ জুন) তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইল পাড়া) ইমাম মো. সেলিম গভীর রাতে একই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে যান। শানু বেগমের আগের ঘরে কোনো সন্তান ছিল না। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা সেখানে গিয়ে তাকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Manual7 Ad Code

আরও জানা গেছে, মো. সেলিম দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা ছিল।

 

Manual8 Ad Code

মো. কাদের নামের একজন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ইমাম মো. সেলিম নববধূকে নিজের বাড়িতে নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খানকে ফোন করলে তিনি কল রিসিভড করেননি।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code