২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
Manual4 Ad Code
নিউজ ডেস্ক :
২০২৬ সাল চললেও এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের মনে কৌতূহল তৈরি হয়েছে আগামী বছরের পবিত্র রমজান মাসের সময়সূচি নিয়ে। এই কৌতূহলের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সংবাদমাধ্যশ জর্ডান নিউজের এক বিশেষ প্রতিবেদনে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে।
Manual3 Ad Code
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে এই আগাম আভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে (হিজরি ১৪৪৮ সনে) পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারিকে রমজানের প্রথম দিন হিসেবে ধারণা করা হচ্ছে।
গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজান মাসের চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে এবং পরদিন সোমবার থেকে শুরু হবে পবিত্র সিয়াম সাধনা।
Manual1 Ad Code
সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ। ওই প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা ৮ মার্চ সোমবার শেষ হতে পারে। সেই হিসেবে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
Manual8 Ad Code
উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ জানিয়েছেন, তবে রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে।