প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঈদুল আজহার তারিখ জানাল সৌদি আরব

editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ণ
ঈদুল আজহার তারিখ জানাল সৌদি আরব

Manual3 Ad Code

নিউজ ডেস্ক :
সৌদি আরবে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ রোববার (১৭ মে) সন্ধ্যায় দেখা গেছে। ফলে দেশটিতে সোমবার ১৮ মে থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। খবর গালফ নিউজের।

Manual1 Ad Code

সে অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র আরাফাতের দিন। আর ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

Manual4 Ad Code

এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

Manual2 Ad Code

এক বিবৃতিতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

একই ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়াও। দেশটির সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে বুধবার পালিত হবে ঈদুল আজহা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code