নিউজ ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিএমপির ছয় পুলিশ পরিদর্শককে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে তথ্যটি জানানো হয়।
Manual7 Ad Code
আদেশে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) করা হয়েছে। এছাড়া ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
Manual1 Ad Code
অন্যদিকে, রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে বদলি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।