আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, হাতে পাইপ মাথায় হেলমেট পড়ে মাঠে যুবদল নেতা নয়ন
আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, হাতে পাইপ মাথায় হেলমেট পড়ে মাঠে যুবদল নেতা নয়ন
editor
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
Manual8 Ad Code
ডিজিটাল ডেস্ক :
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার ও হলের সিট দখলকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা আলিয়া মাদ্রাসা ও এর আশপাশের এলাকায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষকে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও উত্তেজনার ফলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও দুই পক্ষের তীব্র উত্তেজনা অব্যাহত থাকে।
Manual6 Ad Code
আলিয়া মাদ্রাসা এলাকার এই সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা যায়। এ সময় মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।
Manual8 Ad Code
সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? আপনারা সামনে যান, আমরা আপনাদের সহযোগিতা করব।”
Manual7 Ad Code
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ঢাকা কলেজ ক্যাম্প্যাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ধারাবাহিক সংঘর্ষের জেরে পুরো শিক্ষাঙ্গন জুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জোর দাবি জানিয়েছেন।