প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের জবাব দিলেন ইয়াশ

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের জবাব দিলেন ইয়াশ

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য। বিশেষ করে ‘তাবাহি’ গান প্রকাশের পর ওই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা সমালোচনা।
এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন সিনেমাটির অভিনেতা ইয়াশ।

শনিবার বেঙ্গালুরুতে ‘টক্সিক’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার অভিনয়ের প্রশংসা করেন ইয়াশ। পাশাপাশি সমালোচনায় কান না দিয়ে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।

কিয়ারাকে উদ্দেশ করে ইয়াশ বলেন, ‘এই সিনেমায় তুমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছ, তাতে তোমার নিবেদন স্পষ্ট।
শুরুতে আমরা ভেবেছিলাম এত বড় তারকাদের একসঙ্গে পাওয়া কঠিন হবে। কিন্তু কিয়ারা খুবই সহজ-সরলভাবে কাজটি গ্রহণ করেছে।’

সমালোচনা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘একজন অভিনেতা হিসেবে তোমাকে যা কিছু সহ্য করতে হয়, দুর্ভাগ্যজনকভাবে সেসব নিয়ে ভাববে না। তুমি যা বিশ্বাস করো, সেটাই করো।
মানুষ একদিন সেটার প্রশংসা করবে, উদ্‌যাপনও করবে। আসলে আমরা সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।’

Manual6 Ad Code

সম্প্রতি ‘টক্সিক’–এর ‘তাবাহি’ গান প্রকাশের পর ইয়াশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তীব্র হয়। কিয়ারা বিবাহিত এবং সম্প্রতি মা হওয়ায় এমন দৃশ্যে অভিনয় করা নিয়ে তাকে কটাক্ষ করেন অনেকে। তবে একই দৃশ্যে অভিনয় করা ইয়াশও বিবাহিত এবং সন্তানের বাবা হলেও তাকে ঘিরে তুলনামূলকভাবে কম সমালোচনা হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় এর আগে কিয়ারার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী হুমা কুরেশি। নারী অভিনয়শিল্পীদের ঘিরে এমন দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে তিনি মন্তব্য করেছিলেন, শেষ পর্যন্ত সিনেমার নারীরাই জয়ী হবেন।

এদিকে ‘টক্সিক’–এর পুরো অভিনয়শিল্পী নিয়েই আশাবাদী ইয়াশ। সহশিল্পীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি টক্সিকের প্রতিটি অভিনেতাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সিনেমাটি মুক্তির পর দর্শক আপনাদের অন্যভাবে দেখবেন। আর একটা বিষয়ের জন্য দুঃখিত—আমরা সত্যিই আপনাদের অনেকটা চাপ দিয়েছি।’

সিনেমাটির শুটিং যে তার নিজের জন্যও বেশ কঠিন ছিল, সেটিও জানান ইয়াশ। দীর্ঘ সময় ধরে শুটিংয়ের পাশাপাশি চরিত্রের প্রয়োজনে একাধিক লুক নিতে হয়েছে তাকে।

‘টক্সিক’কে শুধু কন্নড় সিনেমা হিসেবেও দেখতে চান না ইয়াশ। তার মতে, এটি ভারতের বিভিন্ন চলচ্চিত্রশিল্পের প্রতিভাবানদের একত্র করে নির্মিত একটি ভারতীয় সিনেমা।

Manual8 Ad Code

অভিনেতার কথায়, ‘এখন আর এটা কন্নড়, তামিল বা তেলেগু সিনেমা নয়। এটা একটি ভারতীয় সিনেমা। বিভিন্ন শিল্পের প্রতিভাবান মানুষ একসঙ্গে কাজ করছেন—এটাই এর সবচেয়ে বড় উদাহরণ।’

সিনেমাটিতে ইয়াশের বোনের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। তার অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসা করে নয়নতারাকে ‘সবচেয়ে দুর্দান্ত বোন’ বলে অভিহিত করেন ইয়াশ। শুটিংয়ের জন্য সময়ের সংকট থাকলেও অভিনেত্রীর নিবেদনের প্রশংসা করেন তিনি।

Manual1 Ad Code

‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় ইয়াশ, কিয়ারা আদভানি ও নয়নতারা ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code