আলভারেজকে বার্সেলোনায় বিক্রি না করার কারণ জানাল অ্যাটলেটিকো
আলভারেজকে বার্সেলোনায় বিক্রি না করার কারণ জানাল অ্যাটলেটিকো
editor
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
Manual8 Ad Code
স্পোর্টস ডেস্ক:
Manual7 Ad Code
হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্তে অনড় অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির পরিচালনা পর্ষদও সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। ফলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে দুই স্প্যানিশ ক্লাবের সম্ভাব্য দলবদলের পথ আরও কঠিন হয়ে গেল।
Manual4 Ad Code
এক বিবৃতিতে অ্যাটলেটিকো জানিয়েছে, ক্লাবের পরিচালনা পর্ষদের সব সদস্যই বার্সেলোনার কাছে আলভারেজের দলবদল নিয়ে আলোচনা না করার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
অ্যাটলেটিকোর ভাষ্য, দলবদলের বাজারে তারা আলোচনার জন্য উন্মুক্ত। তবে যেকোনো আলোচনা হতে হবে ‘নৈতিক ও পেশাদার উপায়ে’ এবং দুই ক্লাবের পারস্পরিক সম্মান বজায় রেখে। ক্লাবটি দাবি করেছে, বার্সেলোনা সেই শর্ত পূরণ করেনি। এ কারণেই আলভারেজের দলবদল নিয়ে বার্সেলোনার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
বিবৃতিতে অ্যাটলেটিকো বলেছে, ‘বার্সেলোনা এসব শর্ত পূরণ করেনি। ফলে হুলিয়ান আলভারেজের দলবদল নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং হবেও না।’
Manual3 Ad Code
Manual5 Ad Code
আলভারেজকে দলে নেওয়ার ব্যাপারে বার্সেলোনার আগ্রহের খবর বেশ কিছুদিন ধরেই আলোচনায়। তবে অ্যাটলেটিকোর সর্বশেষ অবস্থান বলছে, এই দলবদল নিয়ে আলোচনার দরজাই আপাতত বন্ধ করে দিয়েছে তারা।